উথলীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়
- আপলোড তারিখঃ
১৪-১০-২০২০
ইং
প্রতিবেদক, উথলী:
জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাসস্ট্যান্ড মোড়ের মেসার্স লিজা স্টোরের স্বত্বাধিকারী হাফিজুর রহমানকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় মোট ৪ চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও মেয়াদ মূল্য বিহীন বিভিন্ন ধরনের পণ্য জব্দ করে উপস্থিত জনসাধারণের সামনে পুড়িয়ে দেওয়া হয়।
কমেন্ট বক্স