বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আল্লামা আহমাদ শফীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় আল্লামা আহমাদ শফীর জীবন, কর্ম ও অবদান শীর্ষক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় শাইখুল আল্লামা আহমাদ শফী (রহঃ)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড়ের তাসনিম নূর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ। জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল হাবিবির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর রেলস্টেশন মাদ্রাসার অধ্যাক্ষ হযরত মাওলানা আনোয়ারুল করীম যশোরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি আব্দুল হামিদ, ঝিনাইদহ উলামা পরিষদের সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, মেহেরপুর উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল কালাম কাশেমী। শাইখুল আল্লামা আহমাদ শফী (রহঃ)-এর জীবন, কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথিসহ বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সহসভাপতি মাওলানা মাহফুজ্জুর রহমান, মুফতি আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুস সামাদ, দর্শনা উলামা পরিষদের সভাপতি মুফতি গোলাম কিবরিয়া, জীবননগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গহরী, আলমডাঙ্গা উলামা পরিষদের সভাপতি মাওলানা মাসুদ কামাল, দামুড়হুদা উলামা পরিষদের সভাপতি মাওলানা মুফতি রুহুল আমিন, চুয়াডাঙ্গা সদর থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা সয়েব কাশেমী, পৌর উলামা পরিষদের সভাপতি মুফতি আজিজ উল্লাহ্, চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সহসভাপতি মাওলানা আব্দুস সামাদ। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল কাশেমী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গার ঝিনাইদহ বাসটার্মিনাল আইতুল আকসা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবু সুফিয়ান।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ