বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র জিপু চৌধুরী

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করলেন মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, কোনো ঠিকাদারের কাছ থেকে কোনো প্রকার সুবিধা নিই না। আমি প্রত্যেকটি কাজের গুণগত মান ভালো চাই। আগের কিছু কাজের গুনগত মান ভালো না হওয়ায় এখন আমার পরিষদকে কষ্ট স্বীকার করতে হচ্ছে। কষ্ট হচ্ছে সাধারণ নাগরিকদের। অথচ, আগের সেই কাজগুলো যদি মানসম্পন্ন হতো, তাহলে এই রকম পরিস্থিতি হতো না। কিছু অপরিকল্পনার কারণেও বিভিন্ন স্থানে সমস্যা হয়। তাই, আমি নিজে প্রত্যেকটি কাজের স্থানে গিয়ে তদারকি করছি। কাজের উদ্বোধনের সময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গসহ সকলকেই কাজের সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছি। যাতে আমাদের তদারকির সাথে সাথে যারা এই কাজের উপকারভোগী তারাও যেন সঠিকমানে কাজ বুঝে নিতে পারে। কারণ এই কাজের ভালো মন্দ আপনাদেরই বহন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা হচ্ছে প্রতিটি উন্নমূলক কাজের মান যেন ভালো হয়। সঠিকমানে কাজ হওয়ার জন্য তিনি বার বার আমাদের নির্দেশনা দিচ্ছেন। গতকাল সোমবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মুক্তিপাড়ার মোতাহেরুন্নেচ্ছা ছাত্রী হোস্টেল সংলগ্ন রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌর মেয়র জিপু আরও বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। হিসেবে আমি নিজেকে পৌর সেবক মনে করি। আপনাদের কাছে এসে, আমি ভোট চেয়েছিলাম। আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সেইভাবেই জিপু হয়েই সেবা করবো। আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকে। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর নাজরিন পারভীন, শাহিনা আক্তার, উপসহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ঠিকাদার সৈয়দ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গির হোসেন, স্থানীয় বাসিন্দা ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা জাহিদ হোসেন, সাবেক অগ্রণী ব্যংক কর্মকর্তা নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লায়লা, ছাত্রলীগ নেতা সানজীদ, তানভীর, স্থানীয় বাসিন্দা আবু সাঈদ বিটু, আরিফ, আরিফুল, তৌফিকুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ