বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সন্ধ্যার পর ছাত্রছাত্রীরা বাইরে থাকতে পারবে না

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
সন্ধ্যার পর ছাত্রছাত্রীরা বাইরে থাকতে পারবে না
জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জীবননগর অফিস: জীবননগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম মুনিম লিংকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী। অনুষ্ঠানে বক্তব্য দেন- উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা আনসার ও ভিডিপি কর্মকর্তা তহমিনা খাতুন, জীবননগর থানার ওসি (অপারেশন) মোল্লা সেলিম, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, উথলী ইউপি চেয়ারমান আবুল কালাম, রায়পুর ইউপি চেয়ার‌্যান আব্দুর রশিদ শাহ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ৫৮ বিজিবির বেনীপুর ক্যাম্প কমান্ডার সুবেদার কামরুজ্জামান, মাধবখালী বিজিবি ক্যাম্প কমান্ডার, জীবননগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম.আর বাবু, সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু প্রমুখ। সভায় বক্তারা উপজেলার মাদক, চোরাচালান, বাল্যবিবাহ স্বাস্থ্যবিধিসহ, উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তায় যানজট দ্রুত নিরসনের ব্যবস্থা নিয়ে আলাপ-আলোচনা করেন। এছাড়াও জেলা পরিষদ থেকে লীজ নেওয়া যে জায়গা অতিরিক্ত ব্যবহার হচ্ছে তা জেলা পরিষদের মাধ্যমে দ্রুত দখলমুক্ত করার জন্য জেলা পরিষদকে অনুরোধ জানানো হয়। এসময় সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় মাদকমুক্ত উপজেলা গড়ার জন্য সকলকে সচেতন থাকা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। বক্তরা বলেন, মাদকমুক্ত করা না গেলে সমাজ থেকে ধর্ষণের মতো জঘন্য কাজ বন্ধ করা সম্ভব হবে না। অভিভাবকদের তাদের ছেলে মেয়েদের সন্ধ্যার পর বাড়িতে থাকা নিশ্চিত করার জন্য বলা হয়। সন্ধ্যার পর কোনো ছাত্রছাত্রীকে বাড়ীর বাইরে দেখা গেলে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ