বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় একজনকে মারধর ও দোকান ভাঙচুর

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২০ ইং
দামুড়হুদায় একজনকে মারধর ও দোকান ভাঙচুর
প্রতিবেদক, জয়রামপুর: দামুড়হুদার কাদিপুরের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একজনকে মারধর ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। জানা যায়, দামুড়হুদার হাউলী ইউনিয়নের কাদিপুর গাংপাড়ার শাহার আলীর ছেলে ছহিরুল ইসলাম (৩৭) রঘুনাথপুরেরএকটি ইটভাটায় সর্দার হিসেবে কাজ করেন। একই ইউনিয়নের বড় দুধপাতিলার বিল্লালের ছেলে বাবুল (৩০) ইটভাটায় কাজ করবে বলে ছহিরুলের কাছ থেকে অগ্রিম ৭০ হাজার টাকা নেন। টাকা নিয়ে বাবুল আর কাজ করবে না বলে জানান। এরপর গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে বাবুল ডুগডুগী বাজারে আসলে ছহিরুল তার কাছে টাকা চাই। এসময় বাবুল বলে টাকা আমি দিতে পারব না। এনিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবুল ও তার সাথে থাকা লোকজন মিলে ছহিরুলকে বেদম মারধর করে ও তার দোকান ভাঙচুর করে বলে ছহিরুল ইসলাম অভিযোগ করেছেন। এবিষয়ে আহত ছহিরুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় বড় দুধপাতিলা গ্রামের বিল্লালের ছেলে বাবুল (৩০), ফিরোজ (৪০), আরিফের (৪২) নামে একটি অভিযোগ দায়ের করেছেন। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ‘ছহিরুল ইসলাম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ