বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাজনগরের গৃহবধূ বোনের বাড়ি বেড়াতে গিয়ে উধাও!

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
রাজনগরের গৃহবধূ বোনের বাড়ি বেড়াতে গিয়ে উধাও!
প্রতিবেদক, বারাদি: মেহেরপুর সদরের রাজনগর গ্রামের এক গৃহবধূ বোনের বাড়ি বেড়াতে গিয়ে উধাও হয়ে গেছেন। ঘটনার বিবরণে জানা গেছে, মেহেরপুর সদরের রাজনগর গ্রামে শেখপাড়ার মনসুর আলীর (৬০) দ্বিতীয় স্ত্রী শাহেদা খাতুন (৪২) গাংনী থানাধীন ধলা গ্রামে তার বড় বোন মাজেদা খাতুনের বাড়িতে স্বামী-স্ত্রী দুজনেই গত ২২ সেপ্টেম্বর সকাল আটটার দিকে বেড়াতে যান। ওই দিনেই মনসুর আলী তার স্ত্রীকে বোনের বাড়িতে রেখে নিজ বাড়ি রাজনগর গ্রামে ফিরে আসেন। পরে তিনি জানতে পারেন যে ঐদিনই তার স্ত্রী বাড়ির কাউকে কিছু না বলে নিজের কাপড়-চোপড় নিয়ে চলে গেছেন। এ ব্যাপারে মুনছুর আলী মেহেরপুর সদর থানায় গত ৭ অক্টোবর একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নং-২৮৬। ঘটনার আগের দিন স্থানীয় একটি এনজিও থেকে তিনি ৩২ হাজার টাকা ঋণ তোলেন বলে জানান মুনসুর আলী।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ