বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর রামনগর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২০ ইং
মুজিবনগর রামনগর ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল টুর্ণামেন্টে প্রথম রাউন্ডের শেষ খেলায় চাঁদপুর একাদশ জয়লাভ করেছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর জনকল্যাণ যুব সমিতির উদ্যোগে রামনগর খেলার মাঠে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর একাদশ জয়লাভ করে। গতকাল রোববার বিকেলে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর একাদশ ১-০ গোলে চন্দ্রবাস একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। উক্ত খেলায় মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা প্রধান অতিথি থেকে খেলাটির উদ্বোধন করেন। এসময় খেলা পরিচালনা কমিটির সভাপতি মোনাজাত মোল্লা, সহসভাপতি আজিবার রহমান, সাধারণ সম্পাদক কৌশিকুল ইসলাম রুমি, ক্রীড়া সম্পাদক হেলাল উদ্দিন, অর্থসম্পাদক দেলোয়ার হোসেনসহ কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন বাফুফের রেফারি সোহেল রানা এবং সহকারী হিসেবে ছিলেন রাসেল ও জাহাঙ্গীর। ধারাভাষ্যকার ছিলেন শামীম শিশির। খেলা শেষে প্রত্যেক দলীয় অধিনায়কের উপস্থিতিতে দ্বিতীয় রাউন্ডের ওপেন ড্র অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের ফিচার অনুযায়ী আগামী খেলাগুলো অনুষ্ঠিত হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ