আপনাদের জানাতে নিজে এসেছি
- আপলোড তারিখঃ
১১-১০-২০২০
ইং
চুয়াডাঙ্গায় রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার নূরনগরে রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল সোমবার বিকেল চারটায় রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর-কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সাথে নিয়ে এ কাজের উদ্বোধন করেন তিনি। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজ হবে। উদ্বোধনের সময় স্থানীয় বাসিন্দাদের কাজ দেখে নেওয়ার আহ্বান জানিয়ে মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, ‘আমি আপনাদের সাথে নিয়ে এই কাজের উদ্বোধন করছি, তার একটাই কারণ। সেটি হচ্ছে কাজ এবং কাজের আনুসাঙ্গিক প্রতিটি বিষয়ই যেন আপনারা জানতে পারেন। এর আগে হয়ত কখনোই এভাবে আপনাদের জানানো হয়নি। বলা হয়নি কাজে কোন উপাদান কি পরিমাণে ব্যবহার করা হবে। আমি স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চাই। তাই আপনাদের জানাতে নিজে এসেছি। একই সাথে আমি নিজে তদারকি করব। তদারকি করবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী। সেই সাথে কাজের সাইটে বসানো হবে সিসিটিভি ক্যামেরা। কাজে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই।’ এসময় মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নির্দেশে কাজের উপাদান এবং উপাদানের ব্যবহার বিধি ও কাজের ধরন সম্পর্কে বিস্তারিত স্থানীয়দের মাঝে বুঝিয়ে দেন উপসহকারি প্রকৌশলী আনিসুজ্জমান। উদ্বোধকালে আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন, ডা. আফসার উদ্দীন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, সদর উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, ঠিকাদারী প্রতিষ্ঠান জাভেদ এন্টার প্রাইজের সত্ব¡াধিকারী জাভেদ মো. রফিক খান, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সবুজ, ইমরান, সুমন, সঙ্গী, পৌর কৃষকলীগ নেতা আরিফুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, ছাত্রলীগ নেতা রাজন, সাইফুল, স্থানীয় বাসিন্দা মুকুল, খোকন, ভুট্ট প্রমুখ।
কমেন্ট বক্স