বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রিংকু জয়ী

  • আপলোড তারিখঃ ১১-১০-২০২০ ইং
কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে রিংকু জয়ী
প্রতিবেদক কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই উপ-নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কালীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন জানান, এই নির্বাচনে পানির বোতল প্রতীকের মনিরুজ্জামান রিংকু ১৬৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উটপাখি মার্কার নাসিম উদ্দিন ১০২১ ভোট পেয়েছেন। এছাড়াও অন্য দুজন প্রার্থী পাঞ্জাবী প্রতীকের আলমগীর হোসেন ৪২৬ ও ডালিম প্রতীকের মিজানুর রহমান পেয়েছেন ২০৭ ভোট। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট প্রদান করেন। জানা গেছে, এই ওয়ার্ডে মোট ভোটার ৬৩০৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১৩৬ ও নারী ভোটার ৩১৭০ জন। এই উপ-নির্বাচনে ২টি ভোট কেন্দ্রে ১জন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২২ আগস্ট কালীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী মৃত্যুবরণ করেন। এরপর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনে ৫নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ মেয়র নির্বাচিত হন। তারপর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূণ্য ঘোষণা করা হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ