আন্দুলবাড়ীয়া কওমি মাদরাসার পুনরায় সভাপতি হলেন শেখ মইদুল ইসলাম
- আপলোড তারিখঃ
১০-১০-২০২০
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন্দুলবাড়ীয়া মুহাম্মদিয়া দারুল উলুম কওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং পরিচালনা কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন শেখ মইদুল ইসলাম। এর আগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং গতকাল শুক্রবার বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদি ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন উক্ত মাদরাসার উপদেষ্টা, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার। নবনিবাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সভাপতি শেখ মইদুল ইসলাম, সহসভাপতি মোস্তফা আমজাদ, শেখ সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, সহসাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম, মো. চঞ্চল, কাজী ইয়াছিন আলী টনি, কোষাধ্যক্ষ আবু জাফর, সহকোষাধ্যক্ষ ফরহাদ হোসেন ডাকু, সদস্য আশরাফুল ইসলাম, শেখ জিহাদী ইসলাম সোহাগ, মনিরুজ্জামান মনি, নায়েব আলী, দরবেশ আলী।
কমেন্ট বক্স