বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১০-১০-২০২০ ইং
মেহেরপুরের গাংনীতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
গাংনী অফিস: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাংনী উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম-এর রত্নগর্ভা মা মরহুমা কাজী নুরজাহান বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার গাংনী আলিয়া মাদ্রাসা ময়দানে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সোবহান। গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক একেএম অহিদুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান, মেহেরপুর সদর উপজেলা যুগ্ম আহবায়ক ইবনে মাসুম, গাংনী পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জীবন আকবর, পৌর আহবায়ক তারিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মোকলেছুর রহমান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ