বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক কনফারেন্স অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২০ ইং
মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক কনফারেন্স অনুষ্ঠিত
মেহেরপুর অফিস: মেহেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে পুলিশ-ম্যাজিস্ট্রেফহ কনফারেন্স অনুষ্ঠিত হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিরিন নাহারের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহিন রেজার সঞ্চালনায় কনফারেন্সে অন্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান, রাফিয়া সুলতানা, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ডাক্তার অলোক কুমার কুমার দাস, অতিরিক্ত পিপি কাজি শহীদ, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, গাংনী থানার ওসি ওবায়দুর রহমান, মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম, ডিবির ওসি জুলফিকার আলী, কোর্ট ইন্সপেক্টর গোলাম মোহাম্মদ, সিআইডির ইন্সপেক্টর বশির উদ্দিন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর জাহাঙ্গীর কবীর, মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহম্মদ বিজন, অ্যাডভোকেট মিনা পাল, অ্যাডভোকেট সাথী বোস প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ