বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় প্রয়াত মুক্তিযোদ্ধা শাফায়েত-উল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় প্রয়াত মুক্তিযোদ্ধা শাফায়েত-উল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মরহুম বীর মুক্তিযোদ্ধা শাফায়েত-উল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চতুর্থ খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাদেমাজু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১৬ দলের চতুর্থ খেলা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এ ফুটবল টুর্নামেন্টে বন্ডবিল একতা সংঘ ৩-২ গোলে ডাউকি ইয়াংস্টার ক্লাবকে গোলে পরাজিত করে বিজয় ছিনিয়ে নেয়। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন কুষ্টিয়া কুমারখালীর আলাউদ্দিন আহমেদ ফিজিক্যাল ইনস্টিটিউট থেকে প্রথম শ্রেণিপ্রাপ্ত শিক্ষক ইউনুস আলী ও সোহাগ হোসেন। খেলার ধারাভাষ্যে ছিলেন চৌধুরী জাফর উল্লাহ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়ে ম্যাচ সেরার পুরুস্কার নেন বণ্ডবিল একতা সংঘের গোলকিপার মিজান। পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড অফিসার এবি সিদ্দিক, শিক্ষক জাতীয় অ্যাথলেটস ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মিজানুল হক মিজান, সাহিত্যিক ও কলামিষ্ট এম. জামিরুল ইসলাম খান (জামিল), রোকনুজ্জামান লিটু, অ্যাড. মিজানুর রহমান, ইসমাঈল হোসেন, মিজানুর রহমান, নাজমুল, লাবু, রাহুল, সলক, সবুজ, শরিয়ত, শামিউল, সাজু, সোহান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ