বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবগঠিত গড়াইটুপির ভোট কেন্দ্রসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন সদর ইউএনও সাদিকুর রহমান

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২০ ইং
নবগঠিত গড়াইটুপির ভোট কেন্দ্রসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন সদর ইউএনও সাদিকুর রহমান
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি স্থানান্তর করা হয়েছে। গতকাল বুধবার হস্তান্তরতি নতুন ভোটকেন্দ্র খাড়াগোদা পুরাতন বাজার (হাটখোলা) পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান। বিগত দিনে ৩নং ওয়ার্ডে কোনো স্কুল না থাকায় জামালপুর ঈদগাঁহ মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে এবার জামালপুর ঈদগাঁহ ময়দানে পানি জমে থাকায় ধানের শীষ প্রতীক আকতার হোসেন চুয়াডাঙ্গা নির্বাচন অফিস বরাবর ভোটকেন্দ্র স্থানন্তর করার আবেদন করেন। পরে নির্বাচন অফিস খাড়াগোদা পুরাতন বাজারে জায়গা নির্ধারন করে নির্বাচন অফিস। গতকাল বুধবার নির্বাহী অফিসার খাড়াগোদা পুরাতন হাটখোলা পরিদর্শন করেন। এছাড়াও তিনি, স্থানীয় কৃষকদের কষ্ট লাঘবের জন্য গড়াইটুপি বিলের ধাঁরে ও গড়াইটুপি অম্রবতী মেলার মাঠ সংলগ্ন জায়গায় ফসল মাড়াই করার একটি স্থান নির্ধারণ করেন। এসময় তিনি বিত্তিরদাড়ি গ্রামের চলমান রাস্তা তৈরির কাজ পরিদর্শন করে। সেসময় তার সাথে উপস্থিত ছিলেন তিতুদহ ইউনিয়ন পরিষদ সচিব জিয়াউর রহমান, তিতুদহ ক্যাম্প ইনচার্জ ফারুক হোসেন, উদ্যোক্তা তাজুল ইসলাম প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ