রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোরাদ আলীর দাফন সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৮-১০-২০২০
ইং
প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোরাদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি ঈদগাহ মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিহতের দাফন সম্পন্ন করা হয়। এসময় গার্ড অব অনার প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হুমায়ন কবীরসহ থানার পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ। জানাজার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান জোয়ার্দ্দার, সাবেক পৌর চেয়ারম্যান এম. সবেদ আলী, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সাধারণ সম্পাদক আবদুল হান্নান মাস্টার, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক (রোকন) প্রমুখ।
কমেন্ট বক্স