বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বনিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় বনিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময়
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা শহরে চুরি ঠেকাতে বণিক সমিতির নেতৃবৃন্দ ও নৈশপ্রহরীদের সঙ্গে মতবিনিময় করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মীর শফিকুল ইসলাম শফিক, এএসআই কামরুল ইসলাম, এএসআই শাহাবুদ্দীন লস্কর, পাহারাদারদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম হোসেন, খোকন আলী, আশরাফুল আলী, মন্টু, ফারুক ফকির, ফজলুর রহমান, আনারুল ইসলাম, মন্টু আলী, রেজাউল হক, সহিদুল ইসলাম, শামসুল, বাবলু, নাসির উদ্দিন, শুকুর আলী, আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় সিদ্ধান্ত হয়, শহরের যেখানে যেখানে নৈশপ্রহরী নেই সেখানে দ্রুত নৈশহরী নিয়োগের ব্যবস্থা করতে হবে। এছাড়া যেসকল ব্যবসায়ী নৈশপ্রহরীকে টাকা দিচ্ছেন না, তাদের সাথে কথা বলে সমস্যার সমাধান করবেন বণিক সমিতির নেতৃবৃন্দ। এ সময় থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, এ শহর আপনাদের। এ শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশের পাশাপাশি আপনাদেরও ভূমিকা রাখতে হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ