আলমডাঙ্গা ভাংবাড়ীয়ায় ওয়ার্ড আ.লীগের কর্মি সমাবেশ অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৭-১০-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪ টার দিকে হাটবোয়ালিয়া মিল বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান কাওছার আহমেদ বাবলু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মাজেদ আলী, ভাংবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন, আলমডাঙ্গা কলেজের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল করিম, হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলের প্রধান শিক্ষক বখতিয়ার খলজি। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রিপন বিশ্বাস, ইসরাফিল হোসেন এশা সরকার, ইউপি সাবেক সদস্য কিয়াম উদ্দিন, ভাংবাড়িয়া দাখিল মাদ্রাসার সভাপতি মিজানুর রহমান বাদল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাটবোয়ালিয়া মেরিট মডেল স্কুলের পরিচালক শাহাবুল ইসলাম।
কমেন্ট বক্স