বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুদান প্রদান

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুদান প্রদান
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত দুজন ব্যক্তির পরিবারের সদস্যকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আলমডাঙ্গার শাখা কার্যালয়ে উপস্থিত হয়ে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামের মৃত কালু মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা ও গোবিন্দপুর গ্রামের মৃত রেজাউল হকের পরিবারকে ১০ হাজার টাকাসহ মৃতকালীন আর্থিক অনুদান মোট নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, কোষাধ্যক্ষ শাহাজুল ইসলাম (মন্টু), বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা কমিিটর সভাপতি রিয়াজ উদ্দীন, সহসভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, সহসম্পাদক সাঈদ হোসেন, সাংগাঠনিক সম্পাদক মোজাফ্ফার হোসেনসহ কমিটির কার্যকরি সদস্যবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ