বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গড়াইটুপি ইউপি নির্বাচনে নৌকার সমর্থকদের উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ০৭-১০-২০২০ ইং
গড়াইটুপি ইউপি নির্বাচনে নৌকার সমর্থকদের উঠান বৈঠক
প্রতিবেদক, গড়াইটুপি: চুয়াডাঙ্গা সদরের নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী শফিকুর রহমান রাজুর পক্ষ হতে ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আ.লীগ নেতা-কর্মীদেরর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার সময় গোবরগাড়া মাঝপাড়ায় নৌকার পক্ষের এই উঠান বৈঠকে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে দিকনির্দেশনা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এসময় নৌকা প্রতীকের প্রার্থী রাজু মাস্টার বলেন, উন্নয়নের রুপকার আওয়ামী লীগ সরকার। আর এই উন্নয়ন ধরে রাখতে ও এলাকার আরও উন্নয়ন করতে ইউনিয়ন নির্বাচনে আমাকে জয়ী করুন। গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের শাহ আলম মাস্টারের উপস্থাপনায় ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী শাহ আলম বাচ্চুর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মানিক, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, ৯নং ওয়ার্ডের সভাপতি হান্নান সিকদার, সেক্রেটারি আউয়াল, সাধারণ সম্পাদক আলী আকবর শিকদার, গড়াইটুপি ইউনিয়ন আ,লীগের ৪নং ওয়ার্ড সভাপতি আজিজুর রহমান আজিজ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ