কার্পাসডাঙ্গায় বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অনুদান প্রদান
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেদারগঞ্জ বাসস্ট্যাণ্ড শাখার পক্ষ থেকে একজন মৃত ব্যক্তির পরিবারের সদস্যকে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে দামুড়হুদার কার্পাসডাঙ্গা শাখায় উপস্থিত হয়ে কার্পাসডাঙ্গা শাখার প্রাক্তন সভাপতি মৃত লিয়াকত আলীর পরিবারকে মৃতকালীন আর্থিক অনুদান হিসেবে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্পাসডাঙ্গা শাখা কমিটির সভাপতি হাশেম আলী, সম্পাদক আব্দুল মতিন, কোষাধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।
কমেন্ট বক্স