বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২০ ইং
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন এবং সুরাইয়া মমতাজ। ভ্রাম্যমাণ আদালতে আলমডাঙ্গা বাজারের মডার্ণ বেকারী ও টুম্পা বেকারীকে লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় মডার্ণ বেকারীকে আট হাজার ও টুম্পা বেকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা আনসার ব্যাটেলিয়নের একটি চৌকস টিম।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ