বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় যুব মৈত্রীর মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২০ ইং
নয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় যুব মৈত্রীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতসহ সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে নয় দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বাংলাদেশ যুব মৈত্রী, চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ যুব মৈত্রী, চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম শেখের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও সদস্য দাউদ হোসেন প্রমুখ। নয় দফা দাবির মধ্যে রয়েছে- স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, করোনা টেস্ট বাড়ানো এবং সবার জন্য করোনা ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতকরণ, করোনায় বেকার ও কর্মহীম যুবকদের বেকার-ভাতাসহ রেশনের বন্দবস্ত করা, স্বাস্থ্যক্ষাতসহ সকল ক্ষেত্রে দুর্নীতি ও সিন্ডিকেট প্রতিরোধ করা, যুব কৃষি-খামারি উদ্যোক্তাদের জামানত ও সুবিধাবিহীন ঋণ দেওয়া, স্বাস্থ্যসেবা মৌলিক ও সংবিধানিক অধিকার সবার জন্য নিশ্চিত করা, করোনকালীন অর্থ সহায়তা রেশন ও ত্রাণ দুর্নীতিমুক্ত কর্মহীন মানুষের মাঝে বন্টন করা, মোবাইলের কলরেট অর্ধেক করা এবং করোনাকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ