বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাগান্নায় সরকারি রাস্তা ঘিরে পুকুরে মাছ চাষ!

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২০ ইং
সাগান্নায় সরকারি রাস্তা ঘিরে পুকুরে মাছ চাষ!
জাহিদুল হক বাবু, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নাথকুন্ড গ্রামের মৃত নায়েব আলীর ছেলে লিয়াকত ও আলাল এলাকার মাছ চাষি। এদের মাছের পুকুরের মধ্যে প্রায় পঞ্চাশ বছর পূর্বের সরকারি একটি রাস্তার কিছু অংশ বিলীন যায়। তবে রাস্তার বাকী অংশও লিয়াকত ও আলাল পুকুরে মধ্যে নিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে লিয়াকত ও আলালের বিরুদ্ধে। পুকুরে যে রাস্তাটি বিলীণ হয়েছে সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ চলাচল করে। লিয়াকত ও আলালের পুকুরে সরকারি রাস্তা বিলীন হয়ে যাওয়ায় পথচারীদের ভোগান্তি এখন চরমে পৌছেছে। গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম ও সাগান্না ভূমি অফিসের নায়েব উপস্থিত থেকে রাস্তাটি পুনরুদ্ধারের জন্য মেপে সীমানা নির্ধারণ করেন। কিন্তু এরিপোর্ট লেখাপর্যন্ত রাস্তাটি পুনরুদ্ধার হয়নি। এলাকাবাসীর অভিযোগ, লিয়াকত ও আলাল প্রভাবশালী হওয়ায় বার বার মাপামাপির পরেও রাস্তার জমি না ছেড়ে, সেখানে তারা মাছ চাষ করে যাচ্ছেন। এবিষয়ে অভিযুক্ত আলাল বলেন, ‘আমরা খুব দ্রুত পুকুরের পানি সেচে রাস্তাটি বেধে দিব।’ এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার নজরুল ইসলাম জানান, ‘এটি সরকারি রেকর্ডের রাস্তা। কারও ব্যক্তি মালিকানা নয়। কাজেই এটি দখল মুক্ত করা হবে।’ অত্র ওয়ার্ডের মেম্বার রবিউল বলেন, ‘লিয়াকত ও আলালের জন্য হাজার হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। এই রাস্তাটি দখলমুক্ত হোক এটাই আমার চাওয়া।’ বিষয়টি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী বলেন, ‘এই রাস্তার জন্য মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। সরকারি রাস্তা দখলমুক্ত করে জনগণের চলাচলের উপযোগী করার দাবি জানাচ্ছি।’


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ