বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপিতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
আমঝুপিতে শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তৌফিকুর রহমান। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন হোসেন, ইউপি সদস্য আক্তার হোসেন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ