বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ২ লাখ ২৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
ঝিনাইদহে ২ লাখ ২৫ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ ও ডা. তালাত তাসমিন উপস্থিত ছিলেন। কর্মশালা থেকে জানানো হয়, আগামী ৪ থেকে ১৫ অক্টোবর জেলার ৬ টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৯ হাজার ৭’শ ৫২ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ