বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

  • আপলোড তারিখঃ ০২-১০-২০২০ ইং
ঝিনাইদহে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে বিভিন্ন সময় জব্দ হওয়া বিপুল পরিমান মাদক ও নিষ্পত্তি হওয়া মামলার আলামত ধ্বংস করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় আদালত চত্বরে এ মাদক ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহা: হাসানুজ্জামান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম কুমার ঘোষ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম, ডিবি ওসি আনোয়ার হোসেন, কোর্ট ইন্সপেক্টর রবিউল হক খানসহ অন্যান্যরা। এসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অভিযানে উদ্ধারসহ ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমান মাদক ও নিষ্পত্তি হওয়া মামলার আলামত নষ্ট ও পুড়িয়ে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ