সিডি অনলাইন সপারের উদ্যোক্তাদের মিলন মেলা
- আপলোড তারিখঃ
০২-১০-২০২০
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার জনপ্রিয় ‘সিডি অনলাইন সপারের’ (CD Online Shoppers) উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গার অভিজাত একটি রেস্টুরেন্টে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘সিডি অনলাইন সপারের’ তরুণ-তরুণী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। ‘‘ঠকবো না, ঠকাবো না’’ চুয়াডাঙ্গার উদ্যোক্তাদের পণ্য ব্রান্ডিং হিসেবে কাজ করার স্বপ্ন নিয়ে অগ্রযাত্রাকে আরো গতিশীল করার উদ্দেশে এ আয়োজন করা হয়। মিলন মেলায় উপস্থিত ছিলেন ‘সিডি অনলাইন সপারের’ এডমিন ও গ্রুপ ক্রিয়েটর তরুন উদ্যোক্তা আল ইমরান, এডমিন রুদ্র দে, মডারেটর আয়েশা আক্তার, তরুন উদ্যোক্তা ও ভেরিফাউড সেলার ফয়েজ বিন মোসলেম, মৌসুমি রানী চাকী, মার্জিয়া সুলতানা, ফারহানা উর্মী, সানজিদা খাতুন, ইফতেসাম সুমাইয়া প্রমুখ।
তরুণ উদ্যোক্তা আল ইমরান এ বছরেরই ৩ জুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘সিডি অনলাইন সপার’, নামে একটি গ্রুপ খোলেন। চুয়াডাঙ্গার নতুন এবং তরুণ উদ্যোক্তাদের পণ্য যেমন, বিভিন্ন প্রকার খাবার, হাতের কাজ করা পোশাক, প্রাকৃতিক উপায়ে রূপচর্চার বিভিন্ন পণ্য, কৃষি মাধ্যমের পণ্য, বাসার বিভিন্ন বাজার পণ্য, ইলেক্ট্রনিক পণ্যসহ এক কথায় প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পণ্য বাজারজাত করা হয়। দিন দিন বাড়তে থাকে এ গ্রুপটির সদস্য সংখ্যা। বর্তমানে গ্রুপটিতে প্রায় ৩ হাজারের কাছাকাছি সদস্য আছে। তরুণ উদ্যোক্তা বিশেষত নারি উদ্যোক্তারা এই মাধ্যমে তাঁদের নিজের নিজের পন্যের প্রচার করে বাজারজাত করছেন। অনেকেই আছেন, যাঁদের মাসিক সেল ৬০ হাজারের কাছাকাছি।
এডমিন রুদ্র দে জানান, আমরা চুয়াডাঙ্গার পণ্য তুলে ধরতে চাই। আমাদের পণ্য উৎকৃষ্টমানের। ইতিমধ্যে আমাদের গ্রুপের মাধ্যমে অনেক তরুণ সফলভাবে তাঁদের পণ্য বাজারজাত করতে আরম্ভ করেছে। অনলাইনে বাজারের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, অনেকেই প্রতারিত হচ্ছেন, কিন্তু সততার সাথে কাজ করছি আমরা। তাছাড়া ইতিমধ্যেই আমরা পরিকল্পনা করছি শহরের মধ্যে মাত্র ৩০টাকা চার্জে ফ্রেন্ডস হোম ডেলিভারি সার্ভিস (FHDS) দেওয়ার জন্য।
কমেন্ট বক্স