বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য সবকিছু পড়তে হবে

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২০ ইং
পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, শিল্প-সাহিত্য সবকিছু পড়তে হবে
চুয়াডাঙ্গায় ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদানকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভালো রেজাল্টের পাশাপাশি ভালো মানুষ হতে পেরেছি কি না, সেটা হলো অনেক বড় বিষয়। ভালো মানুষ তখনই হওয়া যায়, যখন ভালো লেখাপড়ার পাশাপাশি মানবীয় গুণাবলী অর্জন করা যায়। নান্দনিকতায় বেড়ে উঠলে নিজে আলোকিত হওয়া যায়, চারপাশে আলো ছাড়ানোও যায়। নান্দনিকতায় বড় হতে হলে মনের জগৎটাকে অনেক বড় করতে হবে। মনের জগৎকে বড় করতে হলে বেশি বেশি বই পড়তে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-শিল্প সবকিছু পড়তে হবে। সবকিছু পড়ে যখন তুমি বড় হবে, তখনি তুমি নান্দনিকতায় বিকশিত হবে। তখনি তুমি দেশ, জাতি তথা মানুষকে আলোকিত করতে পারবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ওয়েভ ফাউন্ডেশন চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, নাটোর, খুলনাসহ ১২টি জেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে অধ্যায়নরত মেধাবী ২১ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে এ শিক্ষাবৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবী জহির রায়হান, রিজিওনাল সমন্বয়কারী জিল্লুর রহমান যুদ্ধ, সহকারী সম্বন্বয়কারী নুসরাত ইয়াসমিন লাভলি, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, সিনিয়র প্রোগ্রামার মিরাজ উদ্দীন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ