শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫ম কাব কাম্পুরি অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৯-০৩-২০১৭ ইং
আলমডাঙ্গায় ৫ম কাব কাম্পুরি অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা বসন্ত কাব মেলা ৫ম কাব ক্যাম্পুরি ক্যাম্প ফায়র ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট সম্পাদক প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্কাউট কমিশনার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, জেলা স্কাউট কমিশনার শাহানাজ ফারুক, খুলনা আঞ্চলিক স্কাউট সদস্য ওবাইদুল হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা সদর উপজেলা কাব লিডার মহিদুল ইসলাম জোয়ার্দার, উপজেলা সমাজ সেবা অফিসার আবু তালেব, প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, মশলেম উদ্দিন, কাব চীফ মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, প্রধান মিরাজ উন্নেছা, শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সম্পাদক আলম হোসেন, জহুরুল ইসলাম খান, রাজিয়া সুলতানা, শাহনাজ রেজা, রায়হান উদ্দিন, মাসুমা খাতুন, আমিনুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথি বলেন তোমরা স্কাউট আদর্শে উজ্জিবিত হয়ে নিজেদের জীবন গড়বে, মাদক মুক্ত সমাজসহ নিজেদের গড়ে তুলে সত্যিকার শিক্ষিত হবে।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত