বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে দুই হোটেল মালিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে দুই হোটেল মালিকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা
আলমডাঙ্গা অফিস: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আলমডাঙ্গার দুই হোটেল মালিকের কাছে মোবাইলে টাকা দাবি করেছে প্রতারক চক্র। ভ্রাম্যমাণ আদালতের অভিযান থেকে নাম বাদ দিয়ে দিবে বলে গত রোববার রাতে ওই দুই হোটেল ব্যবসায়ীর কাছে এ টাকা দাবি করে চক্রটি। এ ব্যাপারে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতারক চক্রটি ধরিয়ে দেওয়ার জন্য সহযোগিতার আহ্বান জানিয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা পৌর মেয়রের কাছে জনৈক ব্যক্তি মোবাইল করে পৌর শহরের বড় হোটেলের তালিকা চান। পৌর মেয়র ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপনকে দায়িত্ব দিলে তিনি দুই হোটেলের নাম জানান। পরে কৌশলে প্রতারক চক্র ওই দুই হোটেল মালিকের মোবাইল নম্বর কাউন্সিলরের কাছ থেকে নেন। পরে চারতলার মোড়ের কুটুমবাড়ি হোটেলের মালিক আনোয়ার হোসেন ও অধিকারী মিষ্টান্ন ভাণ্ডারের মালিক রাজ কুমারের কাছে রাতে জনৈক ব্যক্তি নিজেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট মাহাবুব হোসেন পরিচয় দিয়ে জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তালিকায় তাদের নাম রয়েছে। অভিযানে ৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল ও দোকান সিলগালা করা হবে। ৪০ হাজার টাকা দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। তাদের কাছে এতো টাকা নেই জানালে ৪০ হাজার টাকা থেকে ২০ হাজার পরে ১০ হাজার টাকা বিকাশ করতে বলে। ব্যবসায়ী দুজনের মনে সন্দেহ হলে তারা কোনো টাকা দেননি। রাতেই বিষয়টি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলীকে জানালে কোনো ব্যবসায়ী যেন টাকা না দেয়, সে ব্যাপারে সতর্ক করেন তিনি। চুয়াডাঙ্গার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদদ জানান, একটি প্রতারক চক্র ব্যবসায়ীদের কাছে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ চক্রকে ধরতে প্রশাসন তৎপর রয়েছে।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ