বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের মায়ের মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২০ ইং
যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের মায়ের মাগফিরাত কামনায় দোয়া
মেহেরপুর অফিস: বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তারের মা সালেহা বেগমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির পত্নী সৈয়দা মোনালিসা ইসলামের নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলির সভাপতিত্বে দোয়া মাহফিল ও স্মরণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। দোয়া মাহফিলের আগে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক তাসলিমা সাদিক, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফুন্নেছা লতা, সাধারণ সম্পাদিকা রোজিনা খাতুন, মেহেরপুর শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, সাধারণ সম্পাদিকা মোমেনা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদিকা তাহমিনা খাতুন প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ