বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২০ ইং
জীবননগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা
জীবননগর অফিস: জীবননগর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পৌরসভার হলরুমে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ক্যাম্পেইনে উপজেলার একটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৫টি কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অবহিতকরণ সভায় ভিটামিন ‘এ’ প্লাসের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেলেনা আক্তার নিপা। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮৭ জন শিশুদের মধ্যে নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ হাজার ৭৮৬ জন ও প্রতিবন্ধী ৭ জন শিশুর মধ্যে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অবহিতকরণ সভায় পৌর সচিব যায়েদ হোসেন, কাউন্সিলর আবউল কালাম, আফতাব উদ্দীন, খন্দকার আলী আজম, বীর মুক্তিযোদ্ধা দলুর উদ্দীন দলু, পৌর সভার কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সূধীরা ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ