মহেশপুরে সাংবাদিক শহিদুল ইসলামের স্ত্রীর মাগফিরাত কামনায় দোয়া
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২০
ইং
প্রতিবেদক, মহেশপুর:
ঝিনাইদহের প্রেসক্লাব মহেশপুরের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের প্রয়াত স্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে প্রেসক্লাব মহেশপুর কার্যালয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সিনিয়র সহসভাপতি মো. ওবাইদুল হক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সহসভাপতি খায়রুজ্জামান চপল, সহসভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সোহেল রানা, সাব্বির হোসেন, আশিকুর রহমান, ক্রীড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, সদস্য আব্দুর রহিম, মোমিনুর রহমান, রিপন আলী, মহাসিন আলী খোকন, রওনক শাহারিয়ার শাকিল, শামীম বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবু সুফিয়ান।
কমেন্ট বক্স