বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২০ ইং
কালীগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মাণের অভিযোগ
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এছাড়াও বাড়ি নির্মাণের কাজ করতে নিষেধ করলে কামরুজ্জামান লিটন নামে একজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেছেন কামরুজ্জামান লিটন। সাধারণ ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, বেশ কিছুদিন যাবৎ মকসেদ আলী, খালেক বিশ^াস, ময়না খাতুন ও ইসাহক আলীর সঙ্গে উপজেলার কোলা মৌজার ১৪৬৮ দাগ, খতিয়ান নম্বর ৫২৩ এ ০৫ শতক জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান। যার নম্বর ৬৬/২০। বিজ্ঞ আদালত আপত্তি দাখিলপূর্বক দো তরফ শুনানি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে প্রবেশ করে বাদীকে বেদখল করতে, ঘরবাড়ি, রাইচমিল, ‘স’ মিল ভাঙতে, গাছপালা কাটতে এমনকি জমি অন্যত্র হস্তান্তর কিংবা বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধার সৃষ্টি না করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২৫ সেপ্টেম্বর ওই জমিতে ইট দিয়ে ঘর-বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এ ব্যাপারে কোলা ক্যাম্পের আইসি এসআই সমীরন কুমার বৈদ্য জানান, বিজ্ঞ আদালত যেহেতু ওই জমিতে কাজ করতে নিষেধ করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত মামলার বিবাদীরা ওই জমিতে কোনো কিছুই করতে পারবেন না। তাঁদেরকে বাড়ি নির্মাণকাজ বন্ধ করার জন্য নিষেধ করা হয়েছে।


কমেন্ট বক্স