বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২০ ইং
গাংনীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
গাংনী অফিস: সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারের মধ্য দিয়ে দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারের উন্নয়ন কাজে সহযোগিতার লক্ষ্যে মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল। গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল