বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী যুবদল নেতা হযরত আলীর মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২০ ইং
জীবননগর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী যুবদল নেতা হযরত আলীর মতবিনিময় সভা
জীবননগর অফিস: আসন্ন জীবননগর পৌর নির্বাচনকে সামনে রেখে যুবদল নেতাদের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জীবননগর পৌর যুবদলের আহবায়ক ও এবারের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী এবং বর্তমান কাউন্সিলর হযরত আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের ১নং যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা মতিয়ার, বকুল, মিঠু, ইয়াদুল, সাইদুর, মিনাজুল, বাদশা, সামিউল, রাশেদুল, আনার, আরজ আলী, আক্তার হোসেন, আলামিন, তুহিন, সাইফুল, মিজানুর, হাসান, রহমান, ওয়াসিম, আশরাফ, মাসুদ রানা, গাফফার, মিজান, ডালিম, আব্দুল হাকীম, আল শাহিন প্রমুখ। আলোচনা সভায় মেয়র প্রার্থী হযরত আলী বলেন, ‘আমাগী পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচন অংশগ্রহণ করতে চাই। এই জন্য আপনাদের সকলের সমর্থন ও দোয়া এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছি।’


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল