মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংকের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও প্রবাসী কল্যাণ ব্যাংকের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের এই দিনটি আমাদের কাছে স্মরণীয়। আজকে মেহেরপুরের জন্য অনেকগুলো প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে। আমরা আগামীতে এগিয়ে যাওয়ার জন্য দিনটি অত্যন্ত অর্থবহ ভূমিকা রাখবে।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সপ্ন ছিল আমাদের স্বাধীন দেশের মানুষগুলো বিশ্বের উন্নত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে এবং উন্নত জীবনযাপন করবে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ বিশ্বের মানচিত্রে বাংলাদেশের মানুষরা মাথা উঁচু করে বাঁচতে শিখেছে।’ এ উপলক্ষে টিটিসি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন, প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান শাসছুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামছুল আলম, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন, পুলিশ সুপার মুরাদ আলী ও মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আওয়ামী লীগ নেতা শাশ্বত নিপ্পন চক্রবর্ত্তী।
কমেন্ট বক্স