বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২০ ইং
শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় বিষধর সাপের কামড়ে সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় গত দুই মাসে যুবক, গর্ভবতী মহিলা, শিশুসহ ১১ জনের মৃত্যু হলো। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার সাতগাছি গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের সুজাল মণ্ডলের মেয়ে ও সাতগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। শিশুর মা মনি আক্তার জানান, রাতের খাবার খেয়ে স্বামী-সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একভাগে তাঁর মেয়েকে সাপে কামড় দেয়। রাত চারটার দিকে মেয়ের শরীরের যন্ত্রণা শুরু হলে গ্রাম্য ওঁঝার কাছে ঝাড়ফুঁক করতে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সকালে শৈলকুপা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল