মেহেরপুরে ডিবির অভিযানে হেরোইনসহ একজন আটক
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ খায়রুল ইসলাম মিলন নামের একজন আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে মিলনকে আটক করা হয়। মিলন মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ফোরকান আলীর ছেলে। গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবির এসআই তরিকুল ইসলামের নের্তৃত্বে ডিবির একটি দল হরিরামপুরে অভিযান চালায় এ সময় মিলনকে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কমেন্ট বক্স