ঝিনাইদহের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি চলছে
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের পাঁচটি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল অ্যান্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে।
কমেন্ট বক্স