ঝিনাইদহের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি চলছে

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
ঝিনাইদহের পাঁচটি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি চলছে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে চলছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের পাঁচটি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল অ্যান্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)