ঝিনাইদহে ছাগলে খেত খাওয়া নিয়ে মারামারিতে ৮ জন আহত
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০২০
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি খেত খায়। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কমেন্ট বক্স