ঝিনাইদহে ছাগলে খেত খাওয়া নিয়ে মারামারিতে ৮ জন আহত

আপলোড তারিখঃ 2020-09-19 ইং
ঝিনাইদহে ছাগলে খেত খাওয়া নিয়ে মারামারিতে ৮ জন আহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামে ছাগলে খেত খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামের মান্নান শেখের ছাগলে প্রতিবেশী হাফিজ শেখের কপি খেত খায়। এ নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)