বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলুকদিয়া ইউপির চেয়ারম্যান হিসেবে ইমরানকে চাই

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০২০ ইং
আলুকদিয়া ইউপির চেয়ারম্যান হিসেবে ইমরানকে চাই
চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে বক্তারা নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বি জাহাঙ্গীর আলম অদুর সভাপতিত্বে এই কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহব্বায়ক আব্দুল মতিন দুদু। প্রধান অতিথিসহ অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, ‘স্বচ্ছ রাজনীতির ধারক উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও পৌর মেয়র ওবায়দুর রহমান জিপুর নেতৃত্বে চুয়াডাঙ্গা এগিয়ে যাচ্ছে। একইভাবে আলুকদিয়া ইউনিয়নকে এগিয়ে নিতে হবে। তাই ইউনিয়নবাসীর উন্নয়নের রুপকার হিসেবে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরানকে আমরা দেখতে চাই। প্রয়োজনে আমরা মুরুব্বিরা তার পাশে থেকে ইউপি চেয়ারম্যান হিসেবে ইমরানকে ভোট পাশ করিয়ে আনব, ইনশা-আল্লাহ। এসময় সমাবেশে উপস্থিত কর্মীরা এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমরা ইমরানকে চাই এমন স্লোগান দিতে থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত ছিলেন সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, ইউনিয়ন যুবলীগ নেতা মিজানুর রহমান মির্জা। এ ছাড়া কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা হাসিব, রাজিব, ইয়াসিন ও জেলা ছাত্রলীগ নেতা পিয়াস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগ নেতা রাসেল, হাসান, হাবিবুর, পলাশ,রাফেল, রিফাত, সাব্বির, আবু সাঈদ, প্রমুখ। সমগ্র কর্মী সমাবেশটি পরিচালনা করেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল