বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমি আপনাদের জিপু হয়েই সেবা করব

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২০ ইং
আমি আপনাদের জিপু হয়েই সেবা করব
চুয়াডাঙ্গায় রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেছেন, ‘আপনারা দীর্ঘদিন এ এলাকায় এক প্রকার অবহেলায় ছিলেন। আমি মেয়র হওয়ার আগে এই এলাকায় তেমন কোনো উন্নয়নমূলক কাজই হয়নি। এখন বিদ্যুৎ এসেছে, রাস্তা হচ্ছে। আপনারা পৌর এলাকার মধ্যে থাকলেও নাগরিক সেবা পাচ্ছিলেন না। আমি উন্নতমানের নাগরিক সেবা দেওয়ার জন্য নিরন্তর কাজ করে চলেছি।’ গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বুজরুকগড়গড়ি মহিলা মাদ্রাসা এলাকায় ব্রিক ফ্লাট সোলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার আওতায় এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এ সময় পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু আরও বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। পৌর সেবক হিসেবে আমি নিজেকে মনে করি। আপনাদের কাছে এসে আমি ভোট চেয়েছিলাম। আপনারা যেভাবে আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের সেইভাবেই জিপু হয়েই সেবা করব। আমার অফিসের দরজা সব সময় আপনাদের জন্য খোলা থাকে। আপনারা বলেছিলেন, এখানে পানি জমে। রাস্তা খারাপ। আমি নিজে এসে সেটা তদারকি করেছি। এখন কাজটি হচ্ছে। আপনারা উন্নত সেবা পাবেন, সেটাই আমি চাই।’ এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনিসুজ্জমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মর্তুজা কনস্ট্রাকশনের স্বত্ত্বাধিকারী মো. মতুর্জা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক লীগের নেতা পাপেল, ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ইছানুল, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ওমর আলী মণ্ডল, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ওয়াশিম, সিঅ্যান্ডবি জামে মসজিদের ইমাম আব্দুল গণি, ছাত্রলীগের নেতা শাওন, জিতু, নিশান, রকিব, লিখন, স্বাধীন, পেয়াল, সুমন, সাঈদ, রনি, স্থানীয় বাসিন্দা নুর ইসলাম, রহমান মাস্টার, ছাত্তার, সাঈদ প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল