বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা হারদীর সাবেক সেনা সদস্য তরুণ মোল্লার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০২০ ইং
আলমডাঙ্গা হারদীর সাবেক সেনা সদস্য তরুণ মোল্লার ইন্তেকাল
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা হারদীর সাবেক সেনাসদস্য শামসুল আলম তরুণ মোল্লা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে গত বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার সিএইচএমএস-এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, আলমডাঙ্গার হারদী গ্রামের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিক প্রয়াত গঞ্জের আলী মোল্লার ৪র্থ ছেলে শামসুল আলম তরুণ মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীর বেঙ্গল রেজিমেন্টে সৈনিক হিসেবে চাকরি করতেন। অবসর গ্রহণের পর তিনি আলমডাঙ্গা শহরে ব্যবসা করতেন। বর্তমানে আলমডাঙ্গা শহরের তহবাজারে মুদিখানার দোকান ছিল। অনেক দিন যাবত অসুস্থ ছিলেন তিনি। দেড় মাস পূর্বে তাঁর শরীরে ক্যানসার ধরা পড়ে। গত বুধবার ঢাকার সিএইচএমএস-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় যশোর সেনানিবাসের এক দল চৌকস সেনা কর্তৃক প্রদত্ত গার্ড অব অনার শেষে আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে বড় ভাই শহিদুর রহমান মুকুল মোল্লা সবার নিকট দোয়া চেয়েছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল