বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, আটক ১

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০২০ ইং
আলমডাঙ্গায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, আটক ১
আলমডাঙ্গা অফিস: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমডাঙ্গার কৃষ্ণপুরে বিবদমান দুটি গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার রাতে ওই দুটি গ্রুপ মুখোমুখী অবস্থান গ্রহণ করলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় মিলন নামের একজনকে আটক করে পুলিশ। এদিকে, গতকাল মঙ্গলবার দুই পক্ষই আলমডাঙ্গা থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের আবু তাহের ও কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সোমবার রাতে তাঁরা মুন্সিগঞ্জ পশুহাটে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁদের ওপর কৃষ্ণপুর গ্রামের আকবর আলীর ছেলে খলিলুর রহমানের নের্তৃত্বে একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিলন, রাহাজ উদ্দিনের ছেলে লেলিন, আনোয়ারের ছেলে দেলোয়ারসহ ৫-৬ জন রামদা, হাসুয়াসহ দেশিয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এ ঘটনায় তাঁরা আহত হন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে রামদাসহ আটক করে। এদিকে, খলিলুর রহমানের পক্ষ থেকেও থানায় অভিযোগ করা হয়েছে। লেলিন হোসেনের দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৪ সেপ্টেম্বর রাতে দেলোয়ার হোসেন, নাজমুল হক লিটনসহ কয়েকজন মুন্সিগঞ্জ পশুহাট ব্রিজের ওপর বসে থাকা অবস্থায় গ্রামের নেকবার আলীর ছেলে আনসার মাস্টার ও হাসানুজ্জামান হান্নানের নের্তৃত্বে মামুন অর রশিদ, আবু তাহেরসহ বেশ কয়েকজন তাদের মারপিট করেছে।’ দুই পক্ষের অভিযোগের বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, দুই পক্ষই অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল