দামুড়হুদায় অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০২০
ইং
প্রতিবেদক, দামুড়হুদা:
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় দামুড়হুদায় মাধ্যমিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনভিত্তিক বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবা বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ কুইজ প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো- দর্শনা কেরু মাধ্যমিক বিদালয়, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় ও কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (ব্যানবেইজ) আব্দুল কাদের, দর্শনা কেরু মাধ্যমিক বিদালয়ের সহকারী শিক্ষক নূরুলহুদা, পাঠাচোর মাধ্যমিক বিদ্যলয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলামসহ অংশগ্রহণকারী পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে দর্শনা কেরু মাধ্যমিক বিদালয়। দ্বিতীয় স্থান অধিকার করে কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয় ও ৩য় স্থান অধিকার করে দামুড়হুদা ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
কমেন্ট বক্স