দর্শনা ১ নম্বর ওয়ার্ড আ.লীগের উদ্যোগে এমপি টগরের জন্মদিন পালন
- আপলোড তারিখঃ
১৬-০৯-২০২০
ইং
দর্শনা অফিস:
দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের জন্মদিন পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কেটে এ জন্মদিন পালন করা হয়। দক্ষিন চাঁদপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন নফরের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেফাউর রহমান মণ্টু, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী, এরেং মণ্ডল, খেদের আলী, দর্শনা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হবা জোয়ার্দ্দার, কবির মল্লিক, নজু জোয়ার্দ্দার, লিপন, মফিজুল মেম্বার, আব্দুর রহমান, মনিরুল ইসলাম, কাইদার আলী, দর্শনা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু প্রমুখ। এ সময় নেতা-কর্মীরা এমপি টগরের দীর্ঘায়ু কামনা করেন।
কমেন্ট বক্স