আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে বিভিন্নজনের জরিমানা
- আপলোড তারিখঃ
১৫-০৯-২০২০
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার হাউসপুর ও আনন্দধাম এলাকায় মুদি দোকান, মোটর পার্টস, বেকারি ও আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। জানা গেছে, আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর ম্যাজিস্ট্রেট হিসেবে গতকাল আলমডাঙ্গা শহরের হাউসপুর ও আনন্দধাম এলাকায় মুদি দোকান, মোটর পার্টস, বেকারি ও আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় বেশি দামে পার্টস বিক্রি করার দায়ে আনন্দধামের শাপলা অটোর মালিক সিরাজুল ইসলামকে পাঁচ হাজার, ট্রেড লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় ফাতেমা স্টোরের মালিক আব্দুর রহমানকে ১ হাজার, অপরিস্কার পরিবেশের দায়ে হাউসপুরের কণা আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার নাসির উদ্দীনকে ১ হাজার, স্বাস্থ্যবিধি না মানায় ফয়সাল বেকারির মালিক ইসমাইলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কমেন্ট বক্স